পোস্টগুলি

দি আলকেমিস্ট- পাওলো কোয়েলহো | The Alchemist- Paulo Coelho

ছবি
  "When you want something, all universe conspires in helping you to achieve it." যে বইটি নিয়ে আজ কথা বলতে চাচ্ছি সেটা আপনার জীবন বদলে দেয়ার মতো একটি বই। এবং এই বইয়ে আপনি আপনার স্বপ্নকে ছোঁয়ার অনুপ্রেরণা পাবেন। জীবনের দ্বিধা-দ্বন্দ্ব গুলোকে কাটিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে উদ্যম পাবেন।পাশাপাশি শত প্রতিকূলতাকে কাটিয়ে উঠেও কিভাবে লেগে থাকতে হয়, তা শিখবেন। বলছিলাম, ব্রাজিলীয় ঔপন্যাসিক ও গীতিকার পাওলো কোয়েলহো'র   ''দি আলকেমিস্ট'' বইয়ের কথা।  'দি আলকেমিস্ট' বইটিকে বলা হয় বিংশ শতাব্দীর সেরা ১০ টি বইয়ের মধ্যে একটি। বইটি 'নিউইয়র্ক টাইমস্ ' এ বেস্ট সেলার হিসেবে থাকে টানা ৩০০ সপ্তাহ। এখন অবধি এটি ৮০ টিও বেশি ভাষায় অনুদিত হইছে।এটি এখন অবধি  ১৫ কোটিও বেশি কপি বিক্রি হয়েছে। বইটির এত সফলতা সম্পর্কে জানার পরে আপনি যদি এই বইয়ের কাহিনী সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তবে বাকি লেখাটুকু আপনার জন্য। পরিশেষে আমি উল্লেখ করবো,বইটি পড়ে আমি কি শিখলাম। বইয়ের কেন্দ্রীয় চরিত্র 'সান্তিয়াগো'  হলেও বইয়ের নাম চরিত্র হলো 'দি আলকেমিস্ট '।  এই আলকেমিস্ট ই সান্...

হুমায়ূন আহমেদের 'অপেক্ষা' উপন্যাস | বুক রিভিউ | Opekkha by Humayun Ahmed | Book Review

ছবি
'আমি এক কাজ করি আজ সকাল সকাল চলে আসি। তারপর কোন একটা স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি। বড় হয়ে দেখলে মজা পাবে।' এটাই ছিলো ইমনের বাবার সাথে সুরাইয়ার শেষ কথা। টেলিফোনে এতটুকু কথা হওয়ার পরে সুরাইয়া অপেক্ষার প্রহর গুণতে থাকে। কিন্তু সুরাইয়ার প্রিয়তম জীবনসঙ্গী সেদিন রাতে আর ফেরেনি, এমনকি বহুবছর পরেও ফেরেনি। তবে সুরাইয়ার বিশ্বাস, তাদের ছেলে ইমনের যেদিন বিয়ে হবে সেদিন ইমনের বাবা হাসানুজ্জামান ফিরে আসবেন। সত্যি ই কি তিনি ফিরে আসবেন? এই দীর্ঘ অপেক্ষার প্রহর কি সত্যি ই সেদিন কেটে যাবে? সংবাদমাধ্যমে প্রতিদিনই অসংখ্য নিখোঁজ সংবাদ ছাপা হয়। কেউ হয়তো নিজের হারিয়ে যাওয়া বাবার খোঁজ করছে, কেউ নিজের স্বামীর খোঁজ করছে আবার কেউ হয়তো নিজের সন্তানের খোঁজ করছে। কখনো কি ভেবে দেখেছেন এই নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের অবস্থা ঠিক কেমন থাকে? কতটা আতঙ্কের মধ্যে তারা দিন কাটান? তারা কি আজীবন নিজেদের হারিয়ে যাওয়া মানুষের ফিরে আসার অপেক্ষায় থাকেন? এই প্রশ্নগুলো নিয়েই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস 'অপেক্ষা'র গল্প গড়ে উঠেছে। অপেক্ষা কি কখনো সুখকর হয়?বই পুস্তকে, প্রবাদ প্...